ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন বিসিসির লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা ফুটবলার ঘোষণা আইএফএফএইচএসের এমপি গাজীর বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব ফের ধসে পড়ল পায়রা বন্দরের আবাসিক এলাকার সীমানা দেওয়াল ঝালকাঠিতে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু, উচ্চ ঝুঁকিতে ৭ এলাকা দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি
  • ‘ঝালকাঠিতে স্মার্ট ফোন আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ শীর্ষক সেমিনার

    ‘ঝালকাঠিতে স্মার্ট ফোন আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ শীর্ষক সেমিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ‘স্মার্ট ফোন আসক্তি, পড়াশোনায় ক্ষতি’ শীর্ষক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে ঝালকাঠির কালেক্টরেট স্কুলে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

    এতে জেলা ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। কুইজ প্রতিযোগিতায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ দ্বিতীয় হয়। তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. জোহর আলী। এর আগে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনডিসি মো. বশির গাজীসহ প্রশাসনের কর্মকর্তারা।

    সেমিনারে বক্তারা বলেন, স্মার্ট ফোনের কারণে শিক্ষার্থীদের পড়ালেখায় মারাত্মক ক্ষতি হচ্ছে। স্মার্ট ফোন ব্যবহার করে অনেকে বিপদগামী হয়, অনেকে আবার এর সুফল ভোগ করে। তাই ভালো দিকটাকেই বেশি গুরুত্ব দেওয়ার আহবান জানান বক্তারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ