ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • আমতলীতে ফিলিং ষ্টেশনে ডাকাতি, সাড়ে ১২ লক্ষ টাকা লুট!

    আমতলীতে ফিলিং ষ্টেশনে ডাকাতি, সাড়ে ১২ লক্ষ টাকা লুট!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌর শহরের আমতলী-কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে সৈকত ফিলিং ষ্টেশনে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা ওই ফিলিং ষ্টেশনের আলমিরা ভেঙ্গে সাড়ে ১২ লক্ষ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় বাঁধা দিতে গিয়ে মোঃ ইদ্রিস আলী (৪০) নামে এক মিটারম্যান আহত হয়েছে।

    জানা গেছে, রবিবার রাত আড়াইটার দিকে আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে সৈকত ফিলিং ষ্টেশনে ৫ থেকে ৬ জনের একদল মুখে মাস্ক পরিহিত ডাকাত দল দেশিয় অস্ত্র নিয়ে ফিলিং ষ্টেশনে প্রবেশ করে। অফিস রুমের কলাপসিবল গেটের তালা ভাঙ্গতে গেলে নাইট ডিউটিতে থাকা মিটারম্যান মোঃ ইদ্রিস আলী এতে বাঁধা দেয়। এ সময় ডাকাত দলের সদস্যরা মিটারম্যানকে দেশীয় অস্ত্র রামদা, ছেনা, লোহার রড দিয়ে মাথায় আঘাত করে ও পিটিয়ে গুরুত্বর আহত করে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে অফিস রুমের ভিতরে প্রবেশ করে। এ সময় অফিস রুমের ভিতরে থাকা ওই ফিলিং ষ্টেশনের ম্যানেজার আনোয়ার হোসেনকে জিম্মি করে ষ্টীলের আলমিরা ভেঙ্গে নগদ ১২ লক্ষ ৫৯ হাজার নগদ টাকা লুট করে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। ওই ঘটনায় বাঁধা দিতে গিয়ে আহত মিটারম্যান ইদ্রিস আলীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    ওই ঘটনায় রবিবার দুপুরে সৈকত ফিলিং ষ্টেশনের মালিক মোঃ মিজানুর রহমান শিপন তালুকদার বাদী হয়ে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেছেন।          

    সৈকত ফিলিং ষ্টেশনের ম্যানেজার মোঃ আনোয়ার হোসেন বলেন, রাত অনুমান আড়াইটার দিকে ৫/৬ জনের ডাকাত দল মিটারম্যান ইদ্রিস আলীকে আহত করে ফিলিং ষ্টেশনের অফিস রুমের কলাপসিপল গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় আমাকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বাথরুমের মধ্যে আটকে রেখে আলমিরা ভেঙ্গে নগদ ১২ লক্ষ ৫৯ হাজার নগদ টাকা লুট করে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

    সৈকত ফিলিং ষ্টেশনের মালিক মিজানুর রহমান শিপন তালুকদার মুঠোফোনে বলেন, রবিবার গভীর রাতে ডাকাত দল দেশিও অস্ত্রের মুখে আমার মিটারম্যানকে আহত করে এবং অফিস রুমের আলমিরা ভেঙ্গে গত দুই দিনের (শুক্রবার ও শনিবার) পাম্পের তৈল ও এলপি গ্যাস বিক্রির ১২ লক্ষ ৫৯ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।  

    আমতলী থানা ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মোঃ ইউনুচ আলী ফকির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় দস্যুতা আইনে অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ