ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ভোলায় ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত বিশ্ববিদ্যালয়ের জায়গা দখলের পায়তারা  ‎নজরুল বর্ষ উপলক্ষে একে স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ র‍্যাবের অভিযানে ডাকাত সরদার ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার বরিশালে হোটেলে স্ত্রীকে গলাকেটে হত্যার দায়ে প্রকৌশলীর যাবজ্জীবন আগৈলঝাড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান রইচ সেরনিয়াবাত গ্রেপ্তার ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে ‘খেলনা’ ভেবে বাড়িতে এনেছিল স্কুল শিক্ষার্থী, পরে জানা গেল এটি কার্তুজ কলাপাড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত  ভাণ্ডারিয়ায় ফেরি থেকে নদীতে পড়ে ট্রলার মাঝি নিখোঁজ
  • ক্ষতি নয়, রসগোল্লা খাওয়ার রয়েছে তিন উপকার

    ক্ষতি নয়, রসগোল্লা খাওয়ার রয়েছে তিন উপকার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রসগোল্লা খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। বাঙালি বাড়িতে রসগোল্লা খাওয়ার চল তো আছেই, তা নিয়ে গল্পেরও শেষ নেই। এত আহ্লাদ খুব কম খাবার নিয়েই রয়েছে বাঙালিদের মধ্যে। অতিথি আপ্যায়নই হোক কিংবা টুকটাক মুখমিষ্টি, রসগোল্লার জুড়ি মেলা ভার।

    কিন্তু নিয়মিত রসগোল্লা খেলে কী হয়? সে কথা কেউ ভেবে দেখেছেন কি?
     
    অনেকেই এক কথায় হয়তো বলে দেবেন, অত রসে ভরা মিষ্টি শরীরে ক্ষতিই করে। রক্তে শর্করার মাত্রা বাড়ায়। কিন্তু তা-ই যদি হবে, তবে পেটের গোলমালে গরম রসগোল্লা খাওয়ার চল কী করে এল? শুধু কি এটুকুই, নাকি আরও গুণ রয়েছে বাঙালির সাধের রসগোল্লার মধ্যে?


    চলুন জেনে নেয়া যাক কী কী গুণ রয়েছে রসগোল্লার- 

    >> রক্তল্পতার সমস্যা থাকলে, নিয়মিত একটি করে রসগোল্লা খাওয়া ভালো। কারণ এই মিষ্টি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

    >> ছানার তৈরি এই মিষ্টিতে অনেকটা পরিমাণ প্রোটিন থাকে। ফলে নানা ধরনের রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করে এই মিষ্টি।

    >> রসগোল্লায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। ফলে হৃদ্‌রোগের আশঙ্কা কমায়। হার্টের অন্যান্য সমস্যাও কমাতে পারে।

    তার মানে এই নয় যে আপনি যখন খুশি তখন কয়েকটি করে রসগোল্লা খেয়ে নেবেন? তেমন কিন্তু একেবারেই নয়। অন্য যেকোনো খাদ্যের মতোই এই মিষ্টিও খেতে হবে মেপে। ডায়াবেটিসের মতো শারীরিক কোনো সমস্যা থাকলে, খাওয়ার আগে নিতে হবে চিকিৎসকের পরামর্শ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ