ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • এ মাটিভাঙ্গার তিন সন্তান মন্ত্রী এটা গর্বের বিষয়: মৎস্য ও প্রাণীসম্পদ

    এ মাটিভাঙ্গার তিন সন্তান মন্ত্রী এটা গর্বের বিষয়: মৎস্য ও প্রাণীসম্পদ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশে খুব কম ইউনিয়ন আছে যে ইউনিয়নের  মানুষ গর্ব করে বলতে পারে একটা ইউনিয়ন থেকে তিনজন মন্ত্রী। এ সময় তিনি  বলেন সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার, সাবেক মন্ত্রী মতিয়া চৌধুরী এবং সর্বশেষ আমি এ মাটিভাঙ্গার সন্তান মন্ত্রী হয়েছি । মাটিভাঙ্গাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো বেসেছেন বিধায় আমি রেজাউল করিমকে তিনি মন্ত্রী বানিয়েছেন। তিনি গোপালগঞ্জ থেকেও মন্ত্রী বানাতে পারতেন।

    মন্ত্রী এ সময় বলেন, একজন শেখ হাসিনা আছেন বলে সবই হচ্ছে। শেখ হাসিনা আমাদেরকে মায়ের মত ¯েœহ দিয়ে রাখে। শেখ হাসিনা আমাদের  পেটের খাবার না থাকলে বোঝে। কার বাড়ি নাই তাকে ঘর করে দিয়ে নিজের টাকায় রেজিষ্ট্রেশন করে দেয়। তিনি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌছে দিচ্ছেন।  তিনি  করোনার সময় কে হিন্দু কে মুসলিম কে বিএনপি করে কে আওয়ামীলীগ করে  কে অন্যদল করে এটা বাদ বিচার না করে সবার কাছে ত্রান সহায়তা পৌছে দিয়েছেন।

    মন্ত্রী বলেন, সবাই মিলে মিশে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে হবে। উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে  তাদের থেকে দুরে থাকতে হবে, তাদেরকে প্রতিহত করতে হবে। যারা রাস্তাঘাট কেটে ফেলে, যারা পেট্রল মারে তাদের ধারে কাছেও কেউ যাবেন না। কেউ চাঁদাবাজী করলে প্রতিহত করবেন,প্রশাসনকে জানাবেন।  

    শ ম রেজাউল করিম বলেন,  প্রধান মন্ত্রী শেখ হাসিনা একজন দরদী রাষ্ট্র নায়ক। পৃথিবীর অনেক দেশ আছে যে খানে টাকা দিয়ে করোনার টিকা নিতে হয়। আর দরদী শেখ হাসিনার কারনে আমরা বিনামুল্যে করোনার টিকা নিতে পারছি। এ সময় তিনি মাটিভাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষনিক একজন এম এম বি বি এস ডাক্তার ডেপুটেশনে দেয়ার নির্দেশ দেন। তিনি বলেন শেখ হাসিনার হাত ধরে এলাকার উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন। শনিবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় একদিনের এক কোটি কোভিড ভ্যাকসিন প্রদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্যে এক কথা বলেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মাদ জাহেদুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান প্রমূখ।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ