ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন

    মঠবাড়িয়ায় মাদ্রাসা শিক্ষার মান বৃদ্ধির দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় মধ্য বড়শৌলা ইসলমিয়া দাখিল মাদ্রসার শিক্ষার মান বৃদ্ধি ও দ্বায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠনের দাবীতে মানববন্ধন হয়েছে। শনিবার দুপুরে ওই মাদ্রাসার সম্মূখ সড়কে ঘন্টা ব্যপী মানববন্ধনের আয়োজন করেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসি।

    এতে আলমগীর হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসাহাক হোসেন খান, লিটন খান, মো. হারুন খান, জাহিদুল ইসলাম নাসরুল প্রমূখ।

    বক্তারা বলেন, বড়শৌলা ইসলমিয়া দাখিল মাদ্রসার শিক্ষকরা নিয়মিত এবং নির্দিষ্ট সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে না আসায় শিক্ষার মান নিম্ন পর্যায় চলে গেছে। এমকি দ্বায়িত্বশীল ম্যানেজিং কমিটি না থাকায় শিক্ষকরাও সুবিধা নিচ্ছে। যে কারনে এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থী এবং অভিভাবকরা মুখ ফিরিয়ে নিচ্ছে।

    শরীর চর্চা শিক্ষক বজলুর রহমান খান বলেন, আশপাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান হওয়ায় এ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী কম। সরকারের উচিৎ ছিলো দূরত্ব বজায় রেখে শিক্ষা প্রতিষ্ঠানের অনুমোদন দেয়া।

    সুপার মাওলানা মোঃ নাসরুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, এ এলাকার অভিভাবকরাই অসচেতন। তিনি ক্ষোভের সাথে আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেত উঠিয়ে নেয়ার করনে শিক্ষার্থীরা বেপরোয়া ও মোবাইলে অসক্ত হয়ে গেছে।

    উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. রুহুল আমিন জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ