ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • ভান্ডারিয়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু

    ভান্ডারিয়ায় কিশোরীর রহস্যজনক মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় রাবেয়া (১৪)নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ২৪ ফেব্রুয়ারি রাতে রাবেয়া দোকান থেকে একটি কিশোরকে দিয়ে কেক এনে তা কিছু অংশ খাওয়ার পরে কেকের ভিতরে কালো কিছু দেখতে পেয়ে কেক ফেলে দেয় ।

    এর কিছুক্ষন পর রাবেয়ার বমি শুরু হয়। পরের দিন শুক্রবার (২৫ ফেব্রুয়ারি ) সকাল ১১ টার দিকে রাবেয়া অসুস্থ্য হয়ে পড়লে স্বামী আব্দুল্লাহ তাকে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

    জানা যায়, নিহত রাবেয়ার স্বামীর বাড়ি উপজেলার তেলিখালী ইউনিয়নের জুনিয়া গ্রামে। কিন্তু রাবেয়া ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নানা বাড়ি বসবাস করত। তার বাবার বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে।

    এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি তদন্ত মো: মেহেদী হাসান জনান, মৃত্যুর খবর পেয়ে থানা পুলিশ মৃতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ এবং থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ