ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই

    মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ৭ দোকান পুড়ে ছাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের সদর রোড়ে শুক্রবার রাত ৩ টার দিকে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়িরা দাবি করেছেন। তবে প্রশাসন বলছে ৭-৮ কোটি টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডে ১টি লাইব্রেরী, ১ রেস্টুরেন্ট, ১ টি ইলেক্ট্রটি ১ টি স্টুডিও, ৪ টি জুয়েলারী ও ১ টি ফলের দোকানসহ মোট ১৩ জন ব্যবসায়ির দোকানের মালামাল পুড়ে গেছে।

    লাইব্রেরীর বিভিন্ন বই পুড়ে ছাই হয়ে গেলেও পবিত্র কোরআন শরীফের অক্ষর অক্ষত রয়েছে।

    প্রত্যক্ষদর্শিরা জানান, রাত ৩ টার দিকে লাইব্রেরীর পেছনের দিকে প্রথমে ধোঁয়া উড়তে দেখে চিৎকার করতে থাকি, কিন্তু মূহুর্তের মধ্যে আগুনের লেলিহান ছড়িয়ে পরে। খবর পেয়ে মঠবাড়িয়া, ভান্ডারিয়া ও বামনার মোট ৪টি ফায়ার সার্ভিস ইউনিট প্রভয় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে আগুন লাগার সূত্রপাত নিশ্চিত হতে না পারলেও একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।

    এদিকে শুক্রবার দুপুরে পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান-পিপিএম ঘটনাস্থল পরিদর্শণ করেন। প্রশাসনের পক্ষ থেকে প্রথমিক ভাবে ক্ষতিগ্রস্থ ১০ জনকে সাড়ে ৭ হাজার এবং জেলা পরিষদ চেয়ারম্যান ব্যক্তিগত উদ্যোগে ১৩ জন ব্যবসায়িতে ২০ হাজার করে টাকা আর্থিক সহায়তা দেন।

    এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চৌধুরী রওশন ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, অতিরিক্ত পুরিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহামম্মদ ইব্রাহীম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. সোহেল আহম্মেদ, জেলা আ‘লীগ সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম মিয়া, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, সহ সভাপতি আরিফ উল হক, জেলা পরিষদ সদস্য আজীম উল হক, উপজেলা আ‘লীগ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আলম ঝনো, প্রচার সম্পাদক ফজলুল হক মনি ও স্থানীয় কাউন্সিলর শফিকুর রহমান প্রমূখ।

    পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান-পিপিএম জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে ডিউটি পালন করবে।

    জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ বলেন, ক্ষতিগ্রস্থ ব্যবসায়িরা পুড়ে যাওয়া দোকানের ছবিসহ আবেদন করলে জেলা পরিষদের পক্ষ থেকেও অর্থিক সহায়তা করা হবে।

    জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান আরও জানান, অগ্নিকান্ডের সূত্রপাত ও বাজারের সাবিক পরিস্থিতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৭দিনের মধ্যে তার রিপোর্ট পেশ করলে পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ