ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • সীমান্তে বিজিবি'র অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার

    সীমান্তে বিজিবি'র অভিযানে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। বুধবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত-রাতে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীরপাড় ঘাট এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা উদ্ধার করা হয়। ৫৩ বিজিবি ব্যাটলিয়নের মনকষা বিওপির একটি দলের মাদকবিরোধী অভিযানে একটি প্লাস্টিকের ব্যাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন। প্রেস বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, মনকষা বিওপির হাবিলদার রেজাউল করিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সীমান্ত পিলার-১৭৪ হতে প্রায় ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীরপাড় ঘাট এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। 

    বিজিবি আরও জানায়, রাত আনুমানিক ১টার দিকে চোরাকারবারিরা বিনোদপুর ইউনিয়নের হাদীনগর বটতলা নদীরপাড় ঘাট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীদের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। গভীর রাতের কুয়াশা ও অন্ধকারের সুযোগ নিয়ে পাগলা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় তারা। পরে বিজিবির টহলদল ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    বিজিবি অধিনায়ক মোহাম্মদ সুরুজ মিয়া জানান, উদ্ধারকৃত ভারতীয় ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটককৃত ভারতীয় ইয়াবা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে অবগত করে বিজিবি ব্যাটালিয়নের মাদকদ্রব্য স্টোরে জমা করা হয়েছে। সীমান্তে অবৈধ অস্ত্র-গোলাবারুদ, অন্যান্য চোরাচালানী মালামাল, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচাররোধসহ যেকোন সীমান্ত সমস্যা মোকাবেলার বিজিবি এমন অভিযান অব্যাহত রাখবে বলে জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ