ঢাকা শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের মহাসড়কের পাশ থেকে নিখোঁজ কাস্টমস কর্মকর্তার লাশ উদ্ধার নিপুণ রায়ের ঘরে ৬০০ ভরি স্বর্ণ, শিক্ষায়-সম্পদে এগিয়ে বিএনপি প্রার্থীরা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র গভীর রাতে চট্টগ্রামে যুবকের ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণ, প্রাণবিয়োগ পটুয়াখালীতে তরুণের কানের ভেতর ৯ দিন লুকানো ছিল ইয়াবা, অতঃপর পিরোজপুরে রোগী সেজে ডিজিএফআইয়ের ফাঁদ, দুই ভুয়া চিকিৎসককে জরিমানা বরিশাল সরকারি কলেজ শিক্ষার্থী হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • মঠবাড়িয়ায় গণটিকা দিতে ব্যাপক প্রস্তুতি

    মঠবাড়িয়ায় গণটিকা দিতে ব্যাপক প্রস্তুতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মাঠবাড়িয়া উপজেলায় সকলকে করোনার প্রথম ডোজ টিকার আওতায় আনার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণ টিকার প্রস্তুতি ও কার্যক্রম সর্ম্পকে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস।

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদলসহ সরকারি বিভিন্ন দপ্তর প্রধানগণ।

    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ ফেরদৌস বলেন, আগামী ২৬ ফেব্রুয়ারি ১৮ বছরের উর্ধ্বে বাদ পড়া সকল নাগরিককে শতভাগ টিকা গ্রহণের আওতায় আনার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ২৬ তারিখে পর আর কেউ প্রথম ডোজ টিকা নিতে পারবে না। গণটিকা কার্যক্রমের সফল করতে উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩ টি টিকা কেন্দ্র এবং পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৯ টি কেন্দ্র স্থাপণ করা হবে। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সার্বক্ষনিক টিকা কেন্দ্রগুলো খোলা থাকবে। এছাড়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীরা মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে গিয়ে টিকা গ্রহণ করতে পারবে। জন্ম সনদ, এন.আই.ডি, কোন প্রমানাধি না থাকলেও শুধু নাম, বয়স, মোবাইল নাম্বার ইত্যাদি দিয়ে টিকা নিতে পারবেন।

    এদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এর মঠবাড়িয়া যুব ইউনিট টিকা গ্রহণে বাদপড়া সকলকে টিকা গ্রহণে উদ্ভদ্ধ করার জন্য শহর ও গ্রাম পর্যায় ব্যপক প্রচারন ও মাইকিং করছে। বিষয়টি সর্ব মহলে ইতিবাচক সারা ফেলেছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ