ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • ‘শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে’

    ‘শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, মানবতার নেত্রী শেখ হাসিনা আছে বলেই বাংলাদেশের মানুষ ভালো আছে। দেশের সকল মানুষের কথা চিন্তা করে সকল ধরনের সহযোগিতা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

    বুধবার দিনাজপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দিনাজপুর সদরে ৪৭ জন বিভিন্ন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে ২৩ লাখ ৫০ হাজার টাকার চেক প্রধান করা হয়। 

    দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মর্তুজা আল মুঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আরা জোস্না, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মমিনুল ইসলাম, শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, মোস্তফা কামাল, জেলা পরিষদের সদস্য ফয়সাল হাবিব সুমন, কোতয়ালী ওসি মোজাফফর হোসেন প্রমুখ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ