ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভান্ডারিয়ায় বাস ট্রলি সংঘর্ষে আহত ৪

    ভান্ডারিয়ায় বাস ট্রলি সংঘর্ষে আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় বি আর টিসি দুটি বাসের প্রতিযোগিতায় ইঞ্জিন চালিত ট্রলির সাথে ধাক্কায় ট্রলিতে থাকা  চার আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ভান্ডারিয়া-রাজাপুর আঞ্চলিক মহাসড়কের স্থানীয় কলেজ মোড়ে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


    স্থানীয়রা জানান, বরিশালগামী বি আর টিসির দুটি বাস প্রতিযোগিতা করেচলছিল। এ সময় একটি বাস অপরটিকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি টিনবাহী ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রলিটি দুমড়েমুচরে যায়। এসময় ট্রলিচালকসহ চারজন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা চারজনকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আকন(৬০)কে বরিশাল শের - ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

    অপর আহত সেলিম (২৫), জাকির হোসেন (৩৫), কবির জোমাদ্দার (৫০)কে ভর্তি করা হয়। আহতরা সকলে উপজেলার ৩নম্বর তেলিখালী ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের বাসিন্দা।

    ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স এর স্টেশন অফিসার মো. পারভেজ রেজা জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থানে পৌঁছাই এবং আহত সকলকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যাই।এ বিষয়ে ভান্ডারিয়া থানার ওসি মো. মাসুমুরর হমান বিশ্বাস জানান, এ ঘটনায় বি আর টিসির একটি বাস জব্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ