ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • লালমনিরহাটে নববধুর প্রাণ গেল সড়কে

    লালমনিরহাটে নববধুর প্রাণ গেল সড়কে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমনিরহাট জেলার কালিগঞ্জে নববধুর প্রান ঝড়ল সড়কে। নববধু আশামনি (১৯) স্বামীর মটর সাইকেলে চড়ে বাবার বাড়ী যাচ্ছিলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নববধুর মৃত্যূ হয়, নববধুর স্বামী জাকারিয়া গুরুতর আহত হন, তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    সোমবার (২১ ফেব্রুয়ারি)  রাত ১০টার দিকে কালিগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের তুষভান্ডার বাইপাস সড়কে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে

    দুর্ঘটনায় নিহত নববধু আশামনি তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবি গ্রামের জাকারিয়া হোসেনের স্ত্রী এবং দলগ্রাম ইউনিয়নের অহিদুল ইসলামের কন্যা। তিন মাস পূর্বে আশামনির বিবাহ জাকারিয়া হোসেনের সাথে হয়েছে বলে জানা যায়।

    ঘটনার বিবরনে পুলিশ জানায় সোমবার রাত ১০টার দিকে নববধু আশামনি তার স্বামী জাকারিয়া সহ মটর সাইকেল যোগে বাবার বাড়ী দলগ্রাম যাচ্ছিলেন, বুক সুলা ব্রীজের নিকটে পৌছলে একটি ট্রাক পিছন থেকে ধাক্কা মারলে নববধু আশামনি মটর সাইকেল থেকে ছিটকে সড়কে গিয়ে পড়েন, মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যৃ হয়। স্থানীয় বাসিন্দারা আহত জাকারিয়া কে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে নববধুর মৃতদেহ উদ্ধার করেন।

    কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কথা শুনে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ