ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময়
  • বাসচাপায় প্রাণ গেল নার্সের, হাসপাতালে স্বামী-সন্তান

    বাসচাপায় প্রাণ গেল নার্সের, হাসপাতালে স্বামী-সন্তান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রংপুরের মিঠাপুকুরে মোটরসাইকেল থেকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে এক নার্স নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহতের স্বামী ও সন্তান।

    সোমবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম হালিমা খাতুন। ২৫ বছর বয়সী হালিমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারে (ওটি) সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

    স্থানীয়রা জানায়, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে চার বছরের মেয়েকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হালিমা। এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় ইউটার্ন অবস্থায় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। পরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামীর একটি নাইট কোচ চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

    এ ঘটনায় হালিমার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হন। মিজানুর বৈরাগীগঞ্জে বেসরকারি সংস্থা উদ্দীপনের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত। হালিমার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেওতি হাউদারপার গ্রামে।

    রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং নেতা ফোরকান আলী জানান, হালিমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছেন।

    মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ