ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভান্ডারিয়ায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

    ভান্ডারিয়ায় ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা শহীদ দিবস উদযাপন উপলক্ষে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার।

    এসময় পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমানা আফরোজ এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুমুর রহমান বিশ্বাসও পুষ্পস্তবক অর্পণ করেন।

    উপজেলা পরিষদের পক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, আওয়ামী লীগের পক্ষে সভাপতি ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, জাতীয় পার্টি-জেপি’র পক্ষে সিনিয়র যুগ্ম আহবায়ক মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, সদস্য সচিব সিদ্দিকুর রহমান টুলু, বিএনপির একাংশের পক্ষে মো. জালাল সিকদার, অপর অংশে মো. আলমগীর হোসেন সরদার পুষ্পস্তবক অর্পণ করেন।
             
    এছাড়া মুক্তিযোদ্ধা, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজনৈতিক দলের সকল অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, শিক্ষা প্রতিষ্ঠান, হিন্দু বৌদ্ধ খৃষ্টাণ ঐক্য পরিষদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন স্তরের সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিণম্র শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ