ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

    ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

    রোববার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করেছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস।

    জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা  বলেন, ‘আজ পটুয়াখালীর কলাপাড়ায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামীকাল (সোমবার) এটা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।’

     

    এদিকে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ। উপকূলবর্তী সমুদ্র উত্তাল না হলেও বাতাসের তীব্রতা বেড়েছে।

    বৃষ্টির কারণে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় আগত পর্যটকরা সৈকতে নামতে পারেননি। বেশিরভাগ পর্যটকরা হোটেলে সময় কাটিয়েছেন।


    ভ্যানচালক সোহরাব মল্লিক বলেন, ‘বৃষ্টি নামলে আমাদের ভ্যানে কেউ ওঠে না। সকালে ২০০ টাকা পাইছি। এরপর বৃষ্টি। আজ আর কোনো ইনকাম হলো না।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ