ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • স্ত্রীকে তালাক দিয়ে স্বামীর আত্মহত্যা

    স্ত্রীকে তালাক দিয়ে স্বামীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে স্ত্রী আনজিলা বেগমকে তালাক দিয়ে ক্ষোভে স্বামী মো. মহাসিন মল্লিক (৪৫) আত্মহত্যা করেছেন। নিহত মহাসিন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের জায়নাল মল্লিকের ছেলে। তিনি পেশায় কৃষক। রোববার সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

    নিহতের পরিবার, স্থানীয় ও থানা পুলিশ সূত্র জানায়, মহাসিনের সঙ্গে তার স্ত্রী আনজিলা বেগমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শনিবার রাতে রেগে গিয়ে মৌখিকভাবে স্ত্রীকে তালাক দেন মহাসিন। পরে তিনি এই ক্ষোভে নিজ বাড়ির সামনের জাম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজ করতে গিয়ে ওই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

    নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, রোববার সকালে নিজ বাড়ির সামনের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মহাসিনকে দেখে পুলিশকে খবর দেন পরিবারের লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ