ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • কুড়িগ্রামে আলু চাষীদের মানববন্ধন

    কুড়িগ্রামে আলু চাষীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হিমাগার মালিকদের আকস্মিকভাবে হিমাগারে আলুর বস্তা সংরক্ষণে মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী কল্যাণ সমিতি। রবিবার দুপুরে সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের সড়ক অবরোধ করে ঘন্টাব্যাপী মানবন্ধন করেন তারা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সমিতির নেতৃবৃন্দ।

    এ সময় বক্তব্য রাখেন জেলা আলু চাষী ও আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল, আহবায়ক আইয়ুব আলী ব্যাপারী, রংপুর বিভাগীয় কমিটির যুগ্ম আহবায়ক শাহ আলম মোস্তফা প্রমুখ। তারা স্মারকলিপির মাধ্যমে জানান, পূর্বে ৬৫ কেজির বস্তার মূল্য নির্ধারণ করা হয়েছিল ২৬০ টাকা যা পরবর্তীতে জেলার কোল্ড ষ্টোরেজ এসোসিয়েশন ও রংপুর বিভাগীয় এসোসিয়েশন কর্তৃক বস্তায় ১৫ কেজি আলু কমিয়ে ৫০ কেজি বস্তার দাম ধরা হয়েছে ২৬০ টাকা। এছাড়াও প্রতি কেজি আলুর মূল্য ৪ টাকার স্থলে নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ২০ পয়সা। কল্যাণ সমিতির দাবী প্রতি কেজি আলুর ভাড়া ১ টাকা কমিয়ে ৩ টাকায় নির্ধারণ করা হোক।

    আলু ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম দুলাল জানান, প্রাকৃতিক দুর্যোগসহ বিরুপ আবহাওয়ার কারণে কুড়িগ্রামের আলু চাষীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হলেও উল্টো ভাড়া বৃদ্ধি করায় বিপাকে পড়েছি আমরা। তাই ব্যবসায়ী ও চাষীদের ক্ষতির দিক বিবেচনা করে হিমাগারে বস্তা সংরক্ষণে প্রতি কেজি আলুর ভাড়া ৩ টাকা নির্ধারণ করা হোক বলে তিনি দাবি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ