ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • আর কত বয়স হলে ভাতা পাবেন হালিমন

    আর কত বয়স হলে ভাতা পাবেন হালিমন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    হালিমন বেওয়ার বয়স ৮৫ পেরিয়েছে। পাঁচ ছেলে-মেয়ের জননী হয়েও তিন বেলা খাবার জুটছে না তার। সন্তানরা বিয়ে করে আলাদা সংসার করছেন। তারা মায়ের খোঁজ-খবর রাখেন না। তাইতো শেষ বয়সে একটা বয়স্ক ভাতার কার্ড না পাওয়ার আক্ষেপ রয়েছে হালিমনের।

    জানা গেছে, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা গ্রামের মৃত সাহেব আলী মোল্লার স্ত্রী হালিমন। সাহেব আলী-হালিমন দম্পতির চার ছেলে ও এক মেয়ে রয়েছে। ছেলেরা বিয়ে করে আলাদা সংসার করছে। মেয়েরও বিয়ে হয়েছে। 

    বৃদ্ধ হালিমনের জায়গা-জমি ঘর-বাড়ি সবই ছিল। প্রমত্তা যমুনার ভাঙনে হারিয়ে গেছে স্বামীর বসতভিটা ও ফসলি জমি। ফলে নিঃস্ব হালিমনকে শেষ বয়সে এসে অন্যের সহায়তায় চলতে হচ্ছে। শরীর আর আগের মতো চলে না। তাইতো খাবার জোটাতে বাড়ির পাশে যমুনায় জেগে উঠা চরে গিয়ে শাক ও লাকড়ি সংগ্রহ করেন।

    স্থানীয়রা জানান, হালিমনের ছেলেরা থাকতেও নেই। চার ছেলের কেউ তার ভরণ-পোষণ দেয় না। মানুষের সাহায্য-সহযোগিতায় চলে তার জীবন। খুবই কষ্টে জীবন কাটাচ্ছেন তিনি। সরকারিভাবে একটা বয়স্ক ভাতার কার্ড পেলে তার বাকি জীবন চলে যেত।

    হালিমন বেওয়া বলেন, নদীর ভাঙনে সব হারিয়ে গেছে। স্বামী মারা গেছে বহু আগেই। ছেলেরা বিয়ে করে আলাদা সংসার করছে। খেয়ে না খেয়ে দিন পার করি। বয়স হইলেও সরকার থেকে কোনো ভাতা পাই না। কত বয়স হলে বয়স্ক ভাতার কার্ড পামু! তয় অনেকেই আমারে দয়া করে খাবার-দাবার, টাকা-পয়সা দেয়। তাতে ঠিকমতো খেতে পারি না।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুজ্জামান মাহমুদ বলেন, কেউ বৃদ্ধ হালিমনের বিষয়ে কোনো খোঁজ দেয়নি। তার বিষয়ে খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি যদি সমাজসেবা অফিসে যোগাযোগ করেন তাহলে তাকে ভাতার আওতায় আনা হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ