ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • বাবাকে ইয়াবা দিয়ে ফাঁসালো ছেলে, অতঃপর...

    বাবাকে ইয়াবা দিয়ে ফাঁসালো ছেলে, অতঃপর...
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় উপজেলায় বাবাকে ইয়াবা দিয়ে ফাঁসানো অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। তবে এ ঘটনায় বাবা ও ছেলে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ গ্রেফতার বাবা ও ছেলেকে আদালতে হাজির করে। তবে বিজ্ঞ আদালতে তাদের পিরোজপুর কারাগারে পাঠানোর আদেশ দেন।

    বাবা এমাদুল হক (৫৫) উপজেলার ধানীসাফা গ্রামের মৃত নূরুল ইসলাম খানের ছেলে ও এমাদুলের ছেলে রুবেল (২৭)। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী এমাদুল হক খান দ্বিতীয় বিয়ে করে স্ত্রীকে নিয়ে তুষখালী বাজারে চুন্নু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করছেন। এতে ক্ষিপ্ত হয়ে তার প্রথম সংসারের ছেলে রুবেল কোনো এক সময় এমাদুল হকের মোটরসাইকেলে ৪১ পিস ইয়াবা রেখে পুলিশকে খবর দেয়। পুলিশ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে চুন্নু মিয়ার বাড়ির সামনে থেকে ইয়াবাসহ এমাদুল হককে আটক করে।

    এদিকে শুক্রবার সকালে তার ছেলে রুবেল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে থানায় গিয়ে এমাদুল হকের পক্ষে সাফাই গেয়ে ছাড়িয়ে নিতে যায়। বিষয়টি পুলিশের রহস্যজনক মনে হলে ওই মাদক সংবাদদাতার মোবাইল নম্বরে ট্রাকিং করলে ছেলে রুবেলের সংশ্লিষ্টতার প্রমাণ পায়। এসময় রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার জড়িত থাকার কথা স্বীকার করেন।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল বলেন, এ ঘটনায় পুলিশ বাদি হয়ে বাবা ও ছেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। গ্রেফতারকৃতদের শনিবার সকালে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ