ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • শালিণ্য সামাজিক সংগঠনের সভাপতি কোহিনুর, সম্পাদক কিশোর

    শালিণ্য সামাজিক সংগঠনের সভাপতি কোহিনুর, সম্পাদক কিশোর
    সভাপতি কোহিনূর বেগম, সম্পাদক কিশোর চন্দ্র বালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকালে নগরীর ভাটিখানা রোডের নিরন্তর লাইব্রেরিতে অনুষ্ঠিত এক সভায় ৫ম দ্বি-বার্ষিক সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটি ঘোষণা করা হয়।

    পূর্ণাঙ্গ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন-৩ এর কাউন্সিলর কোহিনূর বেগম, সহ-সভাপতি হয়েছেন অধ্যক্ষ এস এম তাইজুল ইসলাম, আখতারুল কবীর, শামিমা আক্তার শান্তনা, মিন্টু কুমার কর, তানিয়া আফরোজ লিপি, জহিরুল ইসলাম জাফর, মোসা: খাদিজা বেগম, মনিকা রায় ও সম্পাদক হয়েছেন যুব সংগঠক কিশোর চন্দ্র বালা।

    প্রধান সমন্বয়ক নির্বাচিত হয়েছেন মাহফুজা খানম, কোষাধ্যক্ষ হয়েছেন নীলাঞ্জনা শীল, সমন্বয়ক (প্রশিক্ষণ বিভাগ) মারুফা খানম, সমন্বয়ক (প্রোগ্রাম বিভাগ) ইন্দ্রজিত কর্মকার, সমন্বয়ক (মানব সম্পদ বিভাগ) টুনু কর্মকার, সমন্বয়ক (প্রকল্প সম্প্রসারণ বিভাগ) শুক্লা রানী বনিক, সমন্বয়ক (সচিবালয় বিভাগ) মৌসুমী শর্মা।

    সিদ্ধান্ত মোতাবেক সমন্বয়ক (প্রচার ও প্রকাশনা বিভাগ) হয়েছেন কাজী সেলিনা বেগম, সমন্বয়ক (প্রযুক্তি বিভাগ) রিংকু চন্দ, সমন্বয়ক  (শিক্ষা বিভাগ) আরিফা ছিদ্দিকা, সমন্বয়ক (গবেষণা বিভাগ) রওশন আরা রুমা, সমন্বয়ক (সমাজসেবা বিভাগ) ইমন হোসেন তালুকদার, সমন্বয়ক (ক্রীড়া ও সাংস্কৃতিক বিভাগ) সাবিনা রুমা। এছাড়া সিনিয়র সদস্য হয়েছেন আব্দুল খালেক বিশ্বাস কায়সার ও নিবার্হী সদস্য হয়েছেন রুবিনা আখতার।

    উল্লেখ্য, ঐতিহ্যবাহী এ সংগঠনটি গত ১৪ বছর ধরে শিশু ও যবদের নিয়ে অর্ধসহস্রাধিক কর্মসূচী বাস্তবায়ন করেছে। গত চৌদ্দ বছরে শালিণ্য শিশু ও যুবদের নিয়ে প্রায় অর্ধসহস্র কর্মসূচি বাস্তবায়ন করেছে। নবগঠিত কমিটি আগামী দুইবছরের জন্য আরো প্রায় দুইশতাধিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ