ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কুয়াকাটায় বেড়েছে পর্যটক

     কুয়াকাটায় বেড়েছে পর্যটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ কমতে শুরু করায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায় বেড়েছে পর্যটক। ফলে চাঞ্চল্যতা ফিরেছে ব্যবসায়ীদের।


    শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুরবন, ঝাউবন, গঙ্গামতিসহ সব স্থান পর্যটকে মুখর রয়েছে।

     

    জানা যায়, করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে জানুয়ারিতে পর্যটকে ভাটা পড়লেও ফেব্রুয়ারির শুরু থেকেই কুয়াকাটায় পর্যটক বাড়ছে।


    সৈকতের নীল জলরাশিতে গোসলে ব্যস্ত পর্যটক পাপিয়া জানান, আমরা দু'জন কুয়াকাটায় এসেছি। পানি দেখে আর তর সইছে না। তাই গোসলে নেমে পড়ছি। অনেক আনন্দ করছি। বিকেলে অনন্য স্পট ঘুরে দেখবো।

     

    অভিজাত হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানান, ফেব্রুয়ারির শুরু থেকেই বুকিং বেড়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ৮০ শতাংশ রুম বুকিং রয়েছে। আশা করছি পুরো মাস এমন পর্যটক থাকবে।

     

    ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) ডিরেক্টর পিআর কে এম বাচ্চু বলেন, করোনা কমতে শুরু করায় পর্যটক বেড়েছে। শুক্রবার ছুটির দিনে পুরো সৈকতে পর্যটকদের পদচারণা। ব্যবসায়ীরাও বেশ ব্যস্ত সময় পার করছেন। ক্ষতি পুষিয়ে উঠতে পারবো বলে আমরা আশা করছি।

     

    ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল খালেক  জানান, ট্যুরিস্ট পুলিশ সার্বক্ষণিক তৎপর। তবে শুক্রবার ছুটির দিনে বিশেষ কয়েকটি টিম ও গোয়েন্দা বিভাগ কাজ করছে। সব ধরনের অপরাধ ঠেকাতে সব সময় প্রস্তুত রয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ