ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • সিরিজ বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড

    সিরিজ বিস্ফোরণ মামলায় ৩৮ জনের মৃত্যুদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সিরিজ বিস্ফোরণ মামলার দীর্ঘ শুনানির পর ৪৯ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাদের মধ্যে ৩৮ জনের ফাঁসির আদেশ এবং ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আহমেদাবাদের একটি বিশেষ আদালত।
     

    আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদের বিশেষ আদালত এই রায় দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

    ২০০৮ সালের ২৬ জুলাই গুজরাটের ওই শহরে সন্ত্রাসী হামলায় অন্তত ৫৬ জন নিহত হন। এতে ২০০ জনেরও বেশি আহত হন। এ ঘটনায় তদন্তে নেমে মোট ৪৯ জনকে দায়ী করে।  
     
    ওই দিন আমেদাবাদের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ হয়। সরকারি হাসপাতাল, পৌরনিগমের আওতায় থাকা স্বাস্থ্যকেন্দ্র, আমেদাবাদ পৌরনিগম পরিচালিত এলজি হাসপাতাল, বাস, রাস্তার ধারে রাখা সাইকেল, গাড়ি সমেত বিভিন্ন জায়গায় একের পর এক মোট ২১টি বোমা হামলা চালায় আসামিরা।  

    ২০০২ সালের গুজরাত দাঙ্গার বদলা নিতেই ওই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ ওঠে। হামলার দিন জখম ব্যক্তিদের যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তখন সেখানেও হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনায় সামনে আসে ইন্ডিয়ান মুজাহিদিনের নাম। সেই সময় গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন অমিত শাহ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ