ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় কৃষক-কৃষানীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা

    কলাপাড়ায় কৃষক-কৃষানীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা
    কলাপাড়ায় কৃষক-কৃষানীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় মিঠা পানি সংরক্ষিত খালে লবন পানি প্রবেশ করানোর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে কৃষক-কৃষানীরা। উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী খালে বৃহস্পতিবার শেষ বিকালে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন তারা।

    প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে খালের পাড়ের শতাধিক নারী পুরুষ উপস্থিতি ছিলেন। এসময় বক্তব্য রাখেন টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউপি সদস্য মো.খলিল মল্লিক, কৃষক মো.রফিকুল ইসলাম সহ আরো অনেকে।

    বক্তরা বলেন, এই খালটি কৃষকের কৃষি কাজের জন্য পানি সেচের একমাত্র অবলম্বন। খালের তীরের কয়েকটি গ্রামের হাজারো কৃষক বোরো ধান, তরমুজসহ বিভিন্ন প্রজাতির রবিশস্য চাষ করে আসছে।

    বুধবার রাতে একটি চক্র মাছ শিকারের জন্য খালটিতে নোনা পানি প্রবেশ করায়। এতে কৃষি কাছে মারাত্মক ক্ষতি হবে বলে তার দাবি করেন।

    এদিকে খালে নোনা পানি প্রবেশ করানো বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তার প্রতিনিধি হিসেবে সরেজমিন পরিদর্শণ করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মজিবুর রহমান।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ