ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • দিনাজপুরের সাব-রেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ

    দিনাজপুরের সাব-রেজিষ্টারের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতির অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের বিরল উপজেলা সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার গুরুত্বর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থেকে তার দূর্নীতির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অপসারণ চেয়ে প্রায় শতাধিক দলিল লেখক অনির্দিষ্টকালের জন্য কলম বিরতি ঘোষণা করেছেন।

    ভুক্তভোগী দলিল লেখক ও ভূমি মালিকগণ অভিযোগ করে বলেন, সাব-রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডল বিরলে যোগদান করার পর সীমাহীন দূর্নীতি করেই চলছে। তিনি দলিল লেখক ও ভূমি মালিকদের জিম্মি করে প্রতিটি দলিল সম্পাদনে সর্বনিম্ন ১০ থেকে ২০ হাজার টাকা উৎকোচ গ্রহন করে থাকেন।

    এ ব্যাপারে কোন দলিল লেখক প্রতিবাদ করলেই তাঁকে সাময়িক বরখাস্ত দেখিয়ে দলিল লেখা থেকে বিরত রাখা হয় এবং তাঁর দাখিলকৃত দলিল সম্পাদন না করে ফেরত দেয়া হয়। তার পরেও আমরা মৌখিকভাবে বিষয়টি উর্দ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। আমরা তার দূর্নীতির হাত থেকে পরিত্রান পেতে চাই।

    দূর্নীতিবাজ সাব রেজিষ্টার রিপন চন্দ্র মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও দ্রুত সময়ের মধ্যে অপসারণ চেয়ে শতাধিক দলিল লেখকের উপস্থিতিতে কলম বিরতি ঘোষণা করেন, বিরল উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মমিনুর ইসলাম, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাবেক সহ-সভাপতি রেছাল উদ্দীন প্রমূখ।

    এ ব্যাপারে সাব-রেজিষ্ট্রার রিপন চন্দ্র মন্ডলের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ