ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও
  • চিরিরবন্দরে স্কুল ছাত্রীর আত্মহত্যা

    চিরিরবন্দরে স্কুল ছাত্রীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার  চিরিরবন্দর উপজেলায় মাইমুনা (১৪) নামের এক স্কুল ছাত্রী গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মাইমুনা উপজেলার চিরিরবন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

    বৃহস্পতিবার (১৭ ই ফেব্রুয়ারী) বিকাল ৫ টার সময়  উপজেলার ৭নং আউলিয়া পুকুর ইউনিয়নের মহাদানী গ্রামের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মাইমুনা  মোঃ ময়েনউদ্দীনের কণ্যা।

    পারিবারিক সুত্রে জানা গেছে , আজ বিকেলে মাইমুনার শয়নকক্ষের দড়জা বন্ধ থাকায় তার ছোট বোন অনেক বার ডাকাডাকি করে, কিন্তু ভিতর থেকে কোন আওয়াজ শুনতে না পাওয়ায় তার মা বাবাকে ডাকে। এসে বার বার ডাকার পর এক পর্যায়ে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করলে তারা তাদের মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

    এ তথ্য নিশ্চিত করে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, লাশ উদ্ধার করে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ