ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • ইউক্রেন আক্রমণ না করতে যুক্তরাষ্ট্রের আহ্বান

    ইউক্রেন আক্রমণ না করতে যুক্তরাষ্ট্রের আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাশিয়াকে যুদ্ধ থেকে ফিরে আসার এবং ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনা নেই এমন ঘোষণা দেয়ার আহবান জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, তারা যদি শান্তি চায়, তাহলে ‘রাশিয়ান সরকার কোন শর্ত, বিদ্বেষ অথবা কোন বিনিময় ছাড়াই ঘোষণা দিতে পারে যে, রাশিয়া ইউক্রেন আক্রমন করবে না।

    গতকাল বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, একবার ইউক্রেনে রাশিয়ার কথিত হামলার ব্যাপারে আমেরিকার বেধে দেয়া কৃত্রিম সময়সীমা পার হয়ে গেলেও রাশিয়া এখন পর্যন্ত কোনো হামলা করেনি। ব্লিঙ্কেন এমন সময় এ দাবি করলেন যখন ইউক্রেন সীমান্ত থেকে নিজের সেনা সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া।
    তবে পশ্চিমা দেশগুলো বলছে, রুশ সেনা সংখ্যা হ্রাস করার কোনো চিহ্ন তাদের চোখে পড়েনি। এদিকে, ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন স্যাটেলাইট থেকে ধারন করা ছবি ও ভিডিও প্রদর্শন করে বলেছেন, রাশিয়া কৃষ্ণসাগর অঞ্চলে নিজের সেনা ও সামরিক সরঞ্জাম বাড়িয়েছে এবং এ অঞ্চলে নিজের যুদ্ধ প্রস্তুতিও বৃদ্ধি করেছে।

    তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেন, যেকোনো প্রয়োজনে ন্যাটো জোট একযোগে যেকোনো হুমকি প্রতিহত করবে। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপে বিশেষ করে ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সামরিক উপস্থিতি জোরদারের জের ধরে ইউক্রেন সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ