ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি

    যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে শীতকালীন ঝড়ের সতর্কতা জারি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আবারও শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে। এরই মধ্যে মার্কিন কর্তৃপক্ষ এই ঝড়ের কারণে এক হাজারের বেশি ফ্লাইট বাতিল করেছে। দেশটির আবহাওয়া বিভাগ বলছে, ওকলাহোমাসহ বেশ কয়েকটি অঞ্চলে এরইমধ্যে তুষার ঝড়, প্রচন্ড বাতাসসহ বজ্রপাতের সতর্কতা জারি করেছে।

    এছাড়া শুক্রবার পর্যন্ত বেশ কয়েকটি টর্নেডো অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এর মধ্যে মিসিসিপি, মিশিগান ও টেনেসিতে বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এসময় অঞ্চলগুলোতে ভারি তুষারপাতের কারণে সড়ক, মহাসড়কে দুর্ঘটনার পরিমাণ বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।
    অন্যদিকে, ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে নেদারল্যান্ড, যুক্তরাজ্যসহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও। ক্ষয়ক্ষতি এড়াতে দেড় শতাধিক ফ্লাইট বাতিল করেছে ডাচ কর্তৃপক্ষ। আর আয়ারল্যান্ডে আঘাত হেনেছে ঝড় 'ডাডলি'। নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ