ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • অমিক্রনের বুস্টার ডোজ আসছে আগস্টে!

    অমিক্রনের বুস্টার ডোজ আসছে আগস্টে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের জন্য টিকার বুস্টার ডোজ আগস্ট নাগাদ প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন মডার্নার প্রধান নির্বাহী স্টিফান ব্যানসেল। তবে বিদ্যমান টিকার চেয়ে নতুন এই টিকা বেশি কার্যকর হবে কি না, তা নিয়ে এখনও পরীক্ষার তথ্য সংগ্রহ করা হচ্ছে।

    তাই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

    অমিক্রনের জন্য বিশেষভাবে প্রস্তুত করা মডার্নার টিকার বুস্টার ডোজের ক্লিনিক্যাল পরীক্ষা শুরু হয় গত মাসে। ওই পরীক্ষা চালানো হয় বানরের ওপর। পরীক্ষার দেখা গেছে, অমিক্রনের জন্য তৈরি এই বিশেষ ডোজ বিদ্যমান টিকার বুস্টার ডোজের চেয়ে বেশি সুরক্ষা না-ও দিতে পারে।

    এ বিষয়ে মডার্নার প্রধান নির্বাহী স্টিফান ব্যানসেল জানিয়েছেন, তার প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে আগামী আগস্টের মধ্যে এই বুস্টার ডোজ প্রস্তুত করা। কারণ, ওই সময়ের পর ঝুঁকিপূর্ণ অনেক মানুষের জন্য এই ডোজের প্রয়োজন হতে পারে।

    স্টিফান আরও জানিয়েছেন, করোনাভাইরাস, ফ্লু ও শ্বাসতন্ত্রের অন্যান্য রোগ থেকে মুক্তির জন্য একটি টিকা তৈরিতে মডার্না কাজ করছে। সেই টিকা ২০২৩ সালের আগস্টে আসতে পারে।

    প্রসঙ্গত, মডার্নার টিকা তৈরিতে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা তৈরিতেও।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ