ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু দেশের জিডিপি দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন, দুই বছর কঠিন যাবে: অর্থমন্ত্রী  একজন দুর্নীতিবাজ ও অপদার্থ এখনো রাষ্ট্রপতি: বিরোধীদলীয় চিফ হুইপ
  • হিজাব ইস্যুতে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

     হিজাব ইস্যুতে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কর্ণাটকে শ্রেণিকক্ষে হিজাব নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে এবং রাজ্যটির হাইকোর্টে এর শুনানি চলছে। এটি ভারতের অভ্যন্তরীণ বিষয় এবং অন্য দেশের এ বিষয়ে মন্তব্য করার অধিকার নেই।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা জানায়।


    ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রণালয়টির মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। ভারতের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় বহিরাগত কিংবা অন্য কোনো দেশের এ বিষয়ে মন্তব্য কাম্য নয়।

    তিনি বলেন, আমাদের সাংবিধানিক প্রক্রিয়া, বিচার ব্যবস্থা এবং গণতান্ত্রিক নীতি রয়েছে। এই বিষয়টি বিচারাধীন। কর্ণাটক হাইকোর্ট বিষয়টি খতিয়ে দেখছে।

    ‘ভারতের সংবিধান ও জনগণের বিষয়ে বাইরের কারও মন্তব্য করার অধিকার নেই’, যোগ করেন বাগচি। সম্প্রতি শ্রেণিকক্ষে হিজাব পরার নিষেধাজ্ঞা নিয়ে বক্তব্য দেয় যুক্তরাষ্ট্র ও মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। এর প্রেক্ষিতেই দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এমন জাবাব এল।

    এ সময় ওআইসি’র কড়া সমালোচনা করে অরিন্দম বাগচী বলেন, ওআইসি সচিবালয়ের সাম্প্রদায়িক মানসিকতা এই ঘটনার বাস্তবতাকে যথাযথ উপলব্ধি করতে পারবে না। এই ধরনের মন্তব্য ভারতের বিরুদ্ধে তাদের ঘৃণ্য অপপ্রচার।

    সূত্র: এনডিটিভি


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ