ঢাকা বুধবার, ১৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ বায়ুদূষণে বছরে ৮৮ হাজারের বেশি মানুষ মারা যান : জাবির গবেষণা
  • দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১

    দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযানে গাঁজা ও চোলাই মদসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে গাঁজা ও চোলাই মদসহ ১ জনকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) মধ্যে রাতে বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এর নেতৃত্বে এসআই মোঃ শাহিন শেখ ও সঙ্গীয় ফোর্সসহ বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও চোলাই মদ সহ ব্যবসায়ী মোছাঃ খালেদা বেগমকে (৩৮) গ্রেফতার করা হয় এবং সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী মাদক ব্যবসায়ী আসামি মোঃ আতাউর রহমান কৌশলে পালিয়ে যায়। 

    বিরামপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)সুমন কুমার মহন্ত এ তথ্য নিশ্চিত করে বলেন, বিরামপুর থানা পুলিশের একটি দল বুধবার মধ্যরাতে বিরামপুর থানাধীন ৪নং দিওড় ইউনিয়নের কানি কাঁঠাল গ্রামে নিজ বসতবাড়ির সামনে থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় খালেদা বেগম (৩৮),১৫০ (একশত পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং ১৫ (পনের) লিটার চোলাই মদ সহ জব্দ করা হয়। 

    এ বিষয়ে মাদক দ্রব্য আইনে ধারাঃ মামলা নং-১১, তারিখ ১৬/০২/২০২২ খ্রিঃ, ধারাঃ ৩৬(১) সারণির ১৯(ক)/২৪(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮  মামলা দায়ের পূর্বক আসামী কে বিজ্ঞ আদালতে সোপর্দ করার হয়। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। 

    উল্লেখ্য যে, এই মাদক ব্যবসায়ী দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। অভিযান চলমান আছে। সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন। মাদক নির্মূল/নিয়ন্ত্রণে সহায়তা করুন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ