ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ঢাকা পোষ্ট অল্প সময়েই পাঠকের মন জয় করেছে

    ঢাকা পোষ্ট অল্প সময়েই পাঠকের মন জয় করেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'সত্যের সাথে সন্ধি'এই স্লোগান নিয়ে নিউজ পোর্টাল ঢাকা পোস্ট এক বছর আগে আজকের এই দিনে যাত্রা শুরু করে। প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে আজ বুধবার সকাল ১০টায় সম্মাননা স্মারক প্রদান, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হয় দিনটি।

    এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহমুদ হোসেন, অধ্যাপক আলমগীর হোসেন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী,   পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এ্যাড. রেজাউল ইসলাম শামিম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু, পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস. এম. তানভীর আহমেদ, ৬নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমীর হোসেন মাঝি, সদর থানা অফিসার ইনচার্জ আ. জা. মো: মাসুদুজ্জামান,  জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মো: আবীর হাসান।

    বক্তারা বলেন, ঢাকা পোষ্ট অল্প সময়েই পাঠকের মন জয় করেছে। তারা দ্রুত সময়ে বস্তুনিষ্ঠ ও নির্ভূল সংবাদ প্রচারের মাধ্যমে আজ নিজের এই অবস্থান তৈরি করতে পেরেছে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের মধ্যে ঢাকা পোষ্ট অন্যতম। প্রতিটি পর্যায়ে এখন এ্যান্ড্রোয়েড ফোনের প্রসারে অনলাইন পত্রিকাগুলোকে নিয়ে দেশ এগিয়ে চলছে।

    বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার। এই সরকার সাংবাদিক কল্যান ট্রাষ্ট করে সাংবাদিকদের কল্যানে ভূমিকা রেখেছে। অনলাইন পোর্টালগুলো মনে করিয়ে দেয় সংবাদ পত্রিকা পড়ে সংবাদ পড়ার জন্য অপেক্ষা করার সময় শেষ। প্রান্তিক জনপদের সকল খবরগুলো ঢাকা পোষ্ট নির্ভুলভাবে দ্রুত তুলে আনে। ঢাকা পোষ্ট দেশের সকল পর্যায়ে উন্নয়নে ভূমিকা রাখছে। দেশে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে ঢাকা পোষ্ট এভাবেই আগামীতেও ভূমিকা রাখবে বলে প্রত্যাশা বক্তাদের। 

    অনুষ্ঠান শেষে বিভিন্ন সময় বৃক্ষরোপন, গরীর-দুস্থ-অসহায় ও ভবঘুরে মানুষের পাশে দাড়ানো, অভুক্তপ্রাণীদের খাবার প্রদানসহ করোনাকালে বিভিন্ন অবদানের জন্য পিরোজপুর ইয়ূথ সোসাইটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ