ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ঢাকা থেকে লঞ্চে এক কেজি গাঁজা নিয়ে রাঙ্গাবালীতে এসে ধরা  

    ঢাকা থেকে লঞ্চে এক কেজি গাঁজা নিয়ে রাঙ্গাবালীতে এসে ধরা  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১ কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাট থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- বরিশাল কোতোয়ালী থানার বিল্লাবাড়ি এলাকার ইয়াসিন হাওলাদার(২০) ও রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া এলাকার আজিজুল হাওলাদার ওরফে বাবু(২৮)।

    জানাগেছে, ঢাকা থেকে এক কেজি গাঁজা নিয়ে জাহিদ-৮ লঞ্চে রাঙ্গাবালী উপজেলার কোড়ালীয়া লঞ্চঘাটে আসে ইয়াসিন। এদিকে তার কাছ থেকে গাঁজা রিসিভ করে আজিজ। গোপনে এমন সংবাদ পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে যায় রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান। এসময় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ তাদেরকে আটক করা হয়।

    রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, গাঁজা সহ দুই যুবকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ