ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • মঠবাড়িয়ায় সেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু:বিচারের দাবীতে মানববন্ধন

    মঠবাড়িয়ায় সেই শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু:বিচারের দাবীতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় লোহার গরম খুঁন্তি দিয়ে গৃহ পরিচারিকার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাকা দেয়া মামলার সাজাভোগকারী শিক্ষিকা দিলারা আক্তার এমিলির বিরুদ্ধে আবারও বিভিন্ন অভিযোগের তদন্ত শুরু হয়েছে। মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জেছের আলী ওই শিক্ষিকার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত শুরু করেন।

    এসময় বিচারে দাবীতে এলাকাবাসী এবং ৬৮নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন। এর আগে তার বিরুদ্ধের স্থানীয় সজিব মিয়া নামের এক যুবক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণায়ের সচিব বরাবরে একখানা অভিযোগ করেন।

    জানাগেছে, সহকারি শিক্ষক দিলারা আক্তার এমিলি ২০০২ সালে উপজেলার ৮৯নং সাপলেজা সরকারি প্রাথমিক বিদ্যালয় চাকুরীরত অবস্থায় তার বাসার পরিচারিকাকে লোহার গরম খুঁন্তি দিয়ে ছ্যাকা দিয়ে শরীরের বিভিন্ন অংশ পুড়ে দেয়। ওই মামলায় তার সাজা হলে আইনের বিভিন্ন ফাঁক ফোকর দিয়ে চাকুরিতে পুর্নবহাল হন। পরে ৬৮নং পশ্চিম সেনের টিকিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার, বিদ্যালয়ে নিয়মিত না আসা সহ বিভিন্ন অনিয়মে জড়িয়ে পরেন। এমনকি এলাকার লোকজনের সাথেও বিভিন্ন মামলা মোকদর্মায় জড়িয়ে পরেন। তাছাড়া ওই এলাকার দুলাল নামে একজনকে হত্যা চেষ্টা মামলায় দিলারা আক্তার ২০২০ সালে কারাবাসও করেন। অপর দিকে তিনি মামলায় হাজিরা দিতে গেলেও বিদ্যালয়ের হাজিরা খাতায় স্বাক্ষর দেয়।

    অভিযুক্ত শিক্ষিকা দিলারা আক্তার এমিলি অভিযোগ অস্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা  আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে।

    পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জেছের আলী জানান, মামলার বিষয়টি আদালতের এখতিয়ারভুক্ত। ছাড়া অন্যান্য অভিযোগের বিষয় তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ