ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • ইউক্রেন সংকট: কিয়েভ পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর

    ইউক্রেন সংকট: কিয়েভ পৌঁছেছেন জার্মান চ্যান্সেলর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জার্মান  চ্যান্সেলর ওলাফ শলৎস সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভ পৌঁছেছেন। ইউক্রেনে রুশ হামলার আশঙ্কা নিয়ে উত্তেজনা তীব্র হওয়ার প্রেক্ষাপটে তিনি কিয়েভ সফরে এলেন। এরপর তিনি মস্কো সফরে যাবেন।

    এর আগে গত সপ্তাহে ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সংকট নিরসনে একই উদ্যোগ নিয়েছিলেন।
    রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটো জোটে ইউক্রেনের সদস্যপদ এবং পূর্ব ইউরোপে এই জোটের সম্প্রসারণ ঠেকাতে চান। তিনি পশ্চিমাদের কাছে নিরাপত্তা গ্যারিন্টিও দাবি করেন। কিন্তু পশ্চিমারা এ দাবিতে কর্ণপাত না করায় তিনি ইউক্রেন সীমান্তে প্রায় এক লাখ সৈন্যের সমাবেশ ঘটান।

    যুক্তরাষ্ট্র বলছে, রাশিয়া যে কোন দিন ইউক্রেনে  হামলা চালাতে পারে। যদিও রাশিয়া যুক্তরাষ্ট্রের এ আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
    এদিকে, আলোচনার মাধ্যমে সংকট নিরসন প্রচেষ্টায় জার্মানী ও ফ্রান্স উভয়ে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ