ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে দিনমজুরা মিষ্টিমুখ করলেন ভালোবাসা দিবসে

    পিরোজপুরে দিনমজুরা মিষ্টিমুখ করলেন ভালোবাসা দিবসে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর জেলা শহরে প্রতিটি ভোরেই একটি মানুষের হাট বসে। যেখান থেকে বিভিন্ন স্থানে কাজের উদ্দেশ্যে ছুটে চলে সাধারণ শ্রমিকেরা। যাদের প্রতিটি দিন কাটে একইভাবে। আজ সোমবার সকাল ৮টায় বিশ্ব ভালোবাসা দিবসে “ভালোবাসা সবার জন্য” এই স্লোগানে ভিন্ন এক আয়োজন করেছে পিরোজপুর ইয়ূথ সোসাইটি।

    পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কসহ বিভিন্নস্থানে দিনমজুর শ্রমিকদের জন্য ভালোবাসা দিবসে গোলাপ ফুল ও মিষ্টি বিতরণ করে পিরোজপুর ইয়ূথ সোসাইটি। এই ভালোবাসা পেয়ে খুশি রাস্তার এই শ্রমিকরা। ফুল ও মিষ্টি বিতরনকালে পিরোজপুরে ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান, সমন্বয়ক তামিম সরদার, মাহবুবুল আলম মুন্না, আবীর হাসান, আলী ইমাম অন্তুসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

    শ্রমিক আব্দুস সোবাহান জানান, অনেক ভালো লাগছে আয়োজনটা। আমাদের প্রত্যেকটা দিনই তো একরকম ভাবে কাটে। আমাদের ভালোবাসা দেয়ার মতো এভাবে কেউ আয়োজন করে না। হঠাৎ করেই পিরোজপুর ইয়ূথ সোসাইটির এই আয়োজন আমাদের আনন্দিত করেছে। আমাদের দিনটা খুব ভালো ভাবে কাটবে এমন ভালোবাসায়।

    পিরোজপুর ইয়ূথ সোসাইটির প্রধান সমন্বয়ক হাসিবুল ইসলাম হাসান জানান, আজ বিশ্ব ভালোবাসা দিবস। পিরোজপুর ইয়ূথ সোসাইটি প্রতি বছরই বিভিন্ন আয়োজন করে থাকে। বিশ্ব ভালোবাসা দিবসে মানুষের জন্য মানুষের ভালোবাসা এটা থাকবেই। পিরোজপুরে প্রতিদিন ভোরে নিত্যপ্রয়োজনীয় দিনমজুর মানুষের একটি হাট বসে। তাদের প্রতিদিনই সমান। তাদের দিবস নেই কোন। তাদের এই দিনটিকে আমরা ভালোবাসায় রাঙিয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই প্রতিটি মানুষের সাথে মানুষের সম্পৃক্ততা থাকুক। তাই আমাদের এই আয়োজন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ