ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলা

    ভান্ডারিয়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভান্ডারিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষ। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। জানা গেছে, পৌর শহরের ১নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সেলিম সিকদারের ছোট ছেলে মো. রিয়াজ সিকদার (৩৩) গত বছর পার্শবর্তী রাজাপুর উপজেলার জনৈক সোহেল মাহলুমের কাছ থেকে কিছু জমি ক্রয় করে। উত্তর শিয়ালকাঠী মৌজার এস এ খতিয়ান নং-১১৫৬,দাগনং-৩০১৩/৩০১৮/৩১৪৪।

    চলতি বছরের চলতি মাসে ঐ জমিতে পরিবারসহ বসবাসের জন্য একটি পাকা ভবন নির্মানের কাজ শুরু করে। ভবনের ফাউন্ডেশন,পিলারের কাজ শেষে ছাদ ঢালাইয়ের জন্য সেন্টারিংরের কাজ করছিল হঠাৎ করে প্রতিপক্ষ সম্প্রতি ইয়াবা বিক্রির দায়ে জেল খাটা এবং সুপারি ব্যাবসায়ী  মো.এমাদুল মাঝির নের্তৃত্বে রাজিব শরীফ,মামুন মোল্লা সহ কতিপয় দুস্কৃতিকারী সঙ্গবব্ধ হয়ে রিয়াজ সিকদারের চলমান নির্মানাধীন পাকা ভবনের সেন্টারিং খুলে তছনছ করে ফেলে।

    এসময় রিয়াজ সিকদারের বড় বোন নুপুর সিকদার সহ পরিবারের অন্য সদস্যরা তাতে বাধা প্রদান করলে দুস্কৃতিকারীরা তাদের এলোপাতারি মারপিট,টানা হেচরা করে এবং নুপুরের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনাইয়া নিয়া যায় বলে অভিযোগ করা হয়। তবে মো.এমাদুল মাঝি এ বিষয়ে সম্পর্কে অবহিত নয় বলে সাংবাদিকদের কাছে দাবি করে।

    এদিকে এঘটনার প্রতিকার এবং আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রবিবার বিকালে নুপুর সিকদার বাদি হয়ে এমাদুল মাঝিকে ১নম্বর,রাজিব শরীফকে ২নম্বর সহ ৬জনকে বিবাদি করে ভা-ারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভান্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ