ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় মসজিদের পথের জমি দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ

    মঠবাড়িয়ায় মসজিদের পথের জমি দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুর মঠবাড়িয়ায় পৌর শহরের দক্ষিণ বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের পথের জমি দখল করে দোকান ঘর উত্তোলনের অভিযোগ উঠেছে ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যাণেল মেয়র মঞ্জুুর রহমান সিকদারের বিরুদ্ধে। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই জমিতে ঘর না তোলার জন্য নিষেধাজ্ঞা জারি করেন কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকানঘর উত্তোলনের জন্য লোহার খুঁটি পুঁতে দেন তিনি। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

    অবৈধ দখলদারদের কবলে থেকে মসজিদের জমি এবং পথ রক্ষার্থে স্থানীয়রা সংসদ সদস্য, পিরোজপুর জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমিসহ সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ দেন এবং তাৎক্ষণিক আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করেন। 

    কাউন্সিলর মঞ্জুুর রহমান সিকদার বলেন, মসজিদের পথ বন্ধ করা হয়নি। মসজিদের পথ যথাস্থানেই রয়েছে। ডিসিআর কৃত জমিতে দোকান ঘর তোলা হচ্ছে।

    উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত বলেন, ঘটনাস্থলে তহসিলদার পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ