ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৯

    নাজিরপুরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত ৯
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে উভয় পক্ষের ৯ জন গুরুতর আহত হয়েছেন।   আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় ৩ জনকে উন্নত চিকিৎসকার জন্য  শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে  ঢাকা প্রেরণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে  শুক্রবার রাতে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বাবুরহাট বাজারে। এ সময় ওই জমিতে থাকা দোকান-পাট ভাংচুর ও মালামাল লুট-পাট করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

    জানা গেছে, ওই দিন রাত পৌনে ১১টার দিকে ওই বাজারে জমি নিয়ে বিরোধের জেরে স্থানীয় জেলাল সর্দার ও   ইউপি সদস্য মো. লুৎফর রহমান   শেখ গ্রুপের  মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে  জেলাল সর্দার গ্রুপের জেলাল সর্দার (৭০), আফজাল সর্দার (৬৫), সেকেন্দার সর্দার (৫৫), শফিকুল ইসলাম (৩০), আজিজুল (৩৫), মো. ইউসুফ (৩০) ও মো. রফিকুল ইসলাম (৩৫) এ ৭ জন। এদের নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া লুৎফর রহমান গ্রুপের দুলাল সর্দার (৪২) ও আক্কাশ শেখ (৫২) আহত হয়েছেন। তারা বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছেন। তবে গুরুতর আহত আফজাল সর্দার , ইউসুফ ও রফিকুল ইসলামকে ঢাকা প্রেরন করা হয়েছে।

    আহত জেলাল সর্দার জানান, তার পৈত্রিক সম্পত্তি নিয়ে স্থানীয় ইউপি সদস্য ও তার লোকজন ওই রাতে হামলা চালায়। সেখানে থাকা দু’টি দোকান ঘর ভাংচুর করে ও তাতে থাকা মালামাল লুট করে নেয়। এ সময় আমাদের সাতজনকে পিটিয়েও কুপিয়ে আহত করে।

    তবে এমন অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্যের পুত্র মো. জাহিদ হোসেন জানান, ওই জমিটি তাদের (জাহিদ)। জমিতে অবৈধভাবে প্রতিপক্ষ ঘর উত্তোলন করে। তাদের ঘর সরাতে বললে তারা বিভিন্ন ভাবে কাল ক্ষেপন করে। এ নিয়ে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে আমাদের দুই জন অঅহত হয়েছেন।

    ওই বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. লিটু জানান, ওই জমিটি জেলাল সর্দারদের বলে আমি জানি। এ নিয়ে সংঘর্ষ হয়েছে। খবর শুনে সেখানে গিয়ে জেলাল সর্দার ও তার লোকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।
    এ ব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. মাহিদুল ইসলাম জানান, খবর শুনে ওই রাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ব্যাপারে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা নেয়া হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ