ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • মঠবাড়িয়ায় ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী নারীর মৃত্যু, গ্রেপ্তার-২

    মঠবাড়িয়ায় ইদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রতিবন্ধী নারীর মৃত্যু, গ্রেপ্তার-২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ধান ক্ষেতে ইদুর মারা পাতানো বিদ্যুৎ তারে স্পৃষ্ট হয়ে মিনারা বেগম (৩৫) নামে এক বাক প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। থানা পুলিশ শুক্রবার নিহত মিনারার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শনিবার সকালে পিরোজপুরে মর্গে প্রেরণ করেছেন। মিনারা বেগম উপজেলার আঙ্গুলকাটা গ্রামের রহেন উদ্দিন হাওলাদারের মেয়ে।

    এ ঘটনায় ওই এলাকার জাফর হাওলাদার (৪৪) ও ফারুক হোসেন (৬২) নামে দু‘জনকে গ্রেপ্তার করা হয়। জাফর হাওলাদার ওই গ্রামের মৃত. মোহামাদ হাওলাদারের ছেলে ও ফারুক হোসেন ইউসুব হাওলাদারের ছেলে। নিহতের ভাই আঃ কুদ্দুস হাওলাদার বাদি হয়ে শুক্রবার রাতে মঠবাড়িয়া থানায় মামলা করেন।

    কুদ্দুস হাওলাদার জানান, মিনারা জন্মের পর থেকে বাক প্রতিবন্ধী ছিল। প্রতিবন্ধী হওয়ার কারণে মিনারাকে দুই বার বিয়ে দেয়া সত্বেও সংসার করতে পারেনি। বৃহস্পতিবার বিকেলে অপর বোন সাহেদার ছাগল নিখোঁজ হলে মিনারা ধান ক্ষেতে খোঁজ করতে যায়। কিন্তু প্রতিবেশী জাফর হাওলাদার ও ফারুক হোসেন ধানক্ষেতে ইদুর মারার জন্য বিদ্যুতের লাইনে বিছিয়ে দেয়। ওই তারে স্পৃষ্ট হয়ে মিনারা বেগম মরে ধান ক্ষেতে পরে থাকে। এদিকে তাকে অনেক খোজাখুজি করেও পাওয়া যায়নি। শুক্রবার সকালে জাফর হাওলাদার তার ধান ক্ষেতে মিনারা বেগমের মৃত দেহ পরে থাকতে দেখে। সংবাদ পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, নিহতের ভাই শুক্রবার রাতে থানায় মামলা করেছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে আদালতে ও নিহতের লাশ সকালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ