ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • পাথরঘাটায় হরিণের ফাঁদ দিয়ে গরু শিকার, কসাইয়ের কাছে বিক্রি

    পাথরঘাটায় হরিণের ফাঁদ দিয়ে গরু শিকার, কসাইয়ের কাছে বিক্রি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হরিণ শিকারের ফাঁদ দিয়ে একটি গরু ধরে কসাইয়ের কাছে বিক্রির অভিযোগ উঠেছে বাবা ও দুই ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হরিণঘাটা এলাকার চরলাঠিমারা এলাকায়। এরকম হরিণ, শুকর ও গরু ফাঁদ পেতে শিকার করে বলে অভিযোগ করেছন স্থানীয় একাধিক ব্যাক্তি।

    শুক্রবার সকাল ১০ টার দিকে গরুর খোঁজ পেয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন একই এলাকার গরুর  মালিক আবুল হোসেন ফরাজী।

    এর আগে গত রোববার সকাল থেকে গরুটির খুঁজে পান না তারা। অভিযুক্তরা হলো, চরলাঠিমারা এলাকার মৃত আশ্বেদ আলী হাওলাদারের ছেলে পনু হাওলাদার (৫০), তার ছেলে ফোরকান (৩০) ও আজাদ (২৭)।

    গরুর মালিক আবুল হোসেন ফরাজী জানান, দীর্ঘ দিন ধরে তার ১৬ টি গরু হরিণঘাটা এলাকার ফারুক হোসেনের কাছে দেখভালের জন্য দিয়ে আসেন। সে থেকেই গরু গুলো দেখাসোনা করেন তিনি। পরে গত রোববার থেকে তার ছাই কালারের একটি গরুর খোঁজ না পেয়ে মালিক আবুল হোসেন ফরাজীকে জানালে তিনি পাথরঘাটা বিভিন্ন এলাকার খোঁজ নেন। পরে হাসপাতাল সড়কের কসাই হারুন কাজীর বাড়িতে জানতে পেরে সেখানে গরুটি দেখে নিশ্চিৎ করেন।সদর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনকে জানালে তিনি হারুন কাজীর জিম্মায় রেখে দেন বলে জানান।

    এ বিষয়ে অভিযুক্ত পনু হাওলাদারের ছেলে আজাদ হরিণ ধরার ফাদে গরু আটকের কথা স্বীকার করে বলেন, কে বা কারা হরিণের ফাঁদ পেতেছে তা আমরা জানিনা। তবে আমাদের একটি গরু ফাঁদে আটকা পরেছে তা জানতে পেরে উদ্ধার করে বিক্রি করে দিয়েছি।
    পাথরঘাটা সদও ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ঘটনাটি নিয়ে গরুর মালিক আমার কাছে অভিযোগ করেছে। অভিযুক্ত পনুর ছেলে আজাদ এই কাজগুলে করে থাকে। তাদের বিরুদ্ধে ওই এলাকায় এরকম আরো অভিযোগ রয়েছে। এর দৃষ্টান্ত মূলক শাস্তি হবে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ