ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • চুরি হওয়া পন্টুনের মালামাল উদ্ধার

    চুরি হওয়া পন্টুনের মালামাল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় সরকারি লোহার পন্টুনের চুরি হওয়া মালামাল উদ্ধার করেছে পুলিশ। তবে চুরির সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

    জানা যায়, ধীরেন্দ্র দেবনাথ শমভু এমপি বরগুনা সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের কদমতলা খালে ব্যবসায়ীদের সুবিধার্থে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে একটি লোহার পন্টুন বরাদ্দ দেন। খাল ভরাট হয়ে গেলে ওই পন্টুনটি স্থানীয়রা কদমতলা ইউনিয়ন পরিষদ ভবনের পাশে রেখে দেয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কে বা কারা পন্টুনটি ভেঙে একটি ট্রাকে করে ভাঙ্গারি দোকানে নিয়ে আসে। ২ লাখ টাকায় বিক্রি করে সটকে পড়ে।

    পরে বিষয়টি কদমতলার স্থানীয়রা জানতে পেরে বরগুনা থানায় জানান। বরগুনা থানার পুলিশ শুক্রবার সকালে ওই দোকান থেকে পন্টুনের আংশিক মালামাল উদ্ধার করে।

    জানা যায়, তুহিন খান বৃহস্পতিবার রাতে গ্যাস দিয়ে পন্টুনটি কেটে অধিকাংশ লোহা অন্যত্র সরিয়েছে। প্রায় ২ টন লোহার ৮টি ব্যারেল ও কয়েকটি ভারি লোহার প্লেট একটি ঘরের সামনে রেখে দেয়।

    পন্টুন বহনকারী ট্রাকচালক হেলাল খান বলেন, তুহিন খান আমাকে ট্রাকে করে পন্টুনটি আনতে বলেছেন, এ কারণে নিয়ে এসেছি।

    বরগুনা নৌবন্দরের পোর্ট অফিসার মামুনুর রশিদ বলেন, এ পন্টুনটি সরকারি সম্পত্তি। পুলিশকে মামলা করার জন্য বলেছি।

    আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান বলেন, এ ব্যাপারে আমি ইউপি সচিবকে থানায় জিডি করতে বলেছি।

    বরগুনা থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, পন্টুনের মালামাল উদ্ধার করা হয়েছে। থানায় কেউ অভিযোগ করেনি। অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ