ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • আমতলীতে কৃষি কাজে নারীর অংশগ্রহণ বাড়লেও নেই মূল্যয়ন

    আমতলীতে কৃষি কাজে নারীর অংশগ্রহণ বাড়লেও নেই মূল্যয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে  কৃষি কাজে নারীর অংশ গ্রহন  দিন দিন বাড়ছে। ঘরের কাজের পাশাপাশি নারীরা কৃষি কাজও করে আসছে বহুকাল থেকে। আগে গ্রামীণ সমাজে পুরুষরাই মাঠে কৃষি কাজ এবং নারীরা রান্নাবান্না আর সন্তান লালনপালন নিয়েই ব্যস্তক থাকতো। বর্তমানে প্রত্যক্ষভাবে কৃষিকাজে এগিয়ে এসেছে নারীরা। তারা পুরুষের সঙ্গে সমান তালে এগিয়ে যাচ্ছে। খাদ্য নিরাপত্তা, কৃষি উৎপাদন বিশেষ করে রবিশস্য উৎপাদন, গবাদি পশু ও হাঁস-মুরগি পালন, সবজি ও মৎস্য চাষ, বনায়ন এসব কাজে নারীরা পুরুষ  পাশাপাশি সমান অবদান রাখছে। আমতলী উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ২ থেকে ৩শতাধিক  নারী শ্রমিক কাজ করছেন।
    ফসলের ক্ষেতে ধানের বীজ বপন করা থেকে শুরু করে সার দেওয়া, আগাছা দমন, কীটনাশক ছিটানোর  কাজ নারীরা করছে। অনেকেই আবার বাড়ির পাশে কিংবা উঠানে অনাবাদি জায়গায় শাক-সবজি, ফলফলাদির আবাদ করে সংসারে বাড়তি রোজগারের পথ করে নিচ্ছে।

    হাঁস-মুরগি পালন থেকে শুরু করে কৃষির প্রায় সব ক্ষেত্রেই নারীর অবদান বাড়ছে। নারীরা এখনও বিভিন্নভাবে বৈষ্যমের শিকার হচ্ছে। কৃষি উপকরণ, সারবীজ, কৃষি উপকরণ, কৃষক কার্ড ও ঋণের বেশিরভাগ সুবিধা পুরুষ কৃষক পান বলে অভিযোগ রয়েছে। এখনওগ্রামীণ সমাজে কৃষি ও চাষের কাজকে নারীর প্রাত্যহিক কাজের অংশ বলে বিবেচনা করা হয়। ভূমির মালিকানা বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষের হাতে।

    নারি শ্রমিক হনুফা আক্তার (৩৫)  বলেন, পুরুষ শ্রমিকের সাথে  সমানভাবে কাজ করেও মজুরী সমান পাচ্ছেনা। 
    উত্তর রাওঘা গ্রামে হাফেজা (৪০ ) বীজ ক্ষেতে পুরুষ শ্রমিকের সাথে সমানতালে বীজ তোলার কাজ করছেন সেখানে পুরুষ শ্রমিকের মজুরী ৫০০ টাকা আর তার মজুরী ৩০০ টাকা।

    বাংলাদেশ সংবিধানে ২৮ নং অনুচ্ছেদে নারী-পুরুষ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকারের নিশ্চয়তার কথা বলা হয়েছে। এ লক্ষ্যেই নারীর সমঅধিকার ও সমমূল্যায়নের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকারের পাশাপাশি সবার সচেতনতা দরকার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ