ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • করোনায় আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটারের মৃত্যু

    করোনায় আইপিএল খেলা ভারতীয় ক্রিকেটারের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা এবার আঘাত হেনেছে ভারতের ক্রিকেটাঙ্গনে। কেড়ে নিয়েছে আইপিএল খেলা এক ক্রিকেটারের প্রাণ। 

    বুধবার জয়পুরে মারা যাওয়া রাজস্থানের ৩৬ বছর বয়সী ক্রিকেটার বিবেক যাদব অবশ্য এ বছর আইপিএল খেলেননি। তিনি আইপিএল খেলেছিল ২০১২ সালে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে। 

    জাতীয় দলে না খেলেই সম্ভাবনাময়ী এই লেগ স্পিনিং অলরাউন্ডারের ক্যারিয়ার শেষ হয়ে যায় লিভার ক্যান্সারে। 

    বিবেক যাদবের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের সাবেক ক্রিকেটার রোহিত ঝালানি। তিনি জানান, দুই বছর যাবত লিভার ক্যান্সারে ভুগছিলেন বিবেক যাদব। কেমোথেরাপির জন্য হাসপাতালে গেলে করোনা ধরা পড়ে তার। সেই ধকল সইতে না পেরে না ফেরার দেশে চলে গেলেন তিনি।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ