ঢাকা শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা 

    বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা 
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাকেরগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে সুমন (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের ফরাজি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সুমন কবাই ইউনিয়নের কালেরকাঠি গ্রামের আদম আলী শিকদার ওরফে আদি মিস্ত্রির ছেলে। তিনি পেশায় ভ্যানচালক ছিলেন।

    স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফরাজি মার্কেটে রেগান (৩০) নামে এক ব্যক্তির সঙ্গে সুমনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে রেগানকে দা দিয়ে কোপ দেন।

    রেগান হাত দিয়ে কোপটি ঠেকানোর চেষ্টা করলে তার হাতে জখম হয়। এ খবর পেয়ে রেগানের সহযোগী বাবুল শিকদারের ছেলে সুমন সিকদার ও মনা তালুকদার ঘটনাস্থলে এসে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্থানীয়রা জানান।

    পরে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত সুমনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ তাকে মৃত ঘোষণা করেন।

    তবে নিহত সুমনের মা মনোয়ারা বেগমের দাবি, স্থানীয় মনা তালুকদারের সঙ্গে তার ছেলে সুমনের দ্বিতীয় স্ত্রী মনি (২২)-এর অনৈতিক সম্পর্ক নিয়ে আগে থেকেই ঝগড়াঝাটি চলছিল। এ বিরোধের জেরেই তার ছেলেকে হত্যা করা হয়েছে।

    এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, কবাই ইউনিয়নে মারামারির ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশ গুরুতর আহত অবস্থায় সুমন নামে একজনকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ