ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নাজিরপুরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

    নাজিরপুরে তরুণীকে গনধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩
    গনধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত তিন যুবক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে এক তরুণী (১৮) কে গনধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এর উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়নের বাঘাজোড়া গ্রামে ঘটে এই ঘটনা।

    গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের হায়দার গাজীর ছেলে মো. কবির হোসেন গাজী (২৩), বাশার শেখের ছেলে রাব্বি শেখ (১৯) ও শহিদুল গাজীর ছেলে হৃদয় গাজী (১৬)।

    গনধর্ষণের শিকার তরুণী জানান, গত বুধবার রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যায় তার পরিবারের সদস্যরা। এসময় তিনি বাড়িতে একা থাকার সুযোগে তিন যুবক কৌশলে দরজা খুলে ঘরে ঢোকে। তারা তরুণীর মুখ চেপে ধরে হত্যার ভয় দেখিয়ে প্রথমে করিব শেখ, পরে রাব্বী গাজী ও হৃদয় গাজী পালাক্রমে ধর্ষণ করে।

    নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহিদুল ইসলাম অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, ওই তরুণী বাদী হয়ে সকাল সাড়ে ১১টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় ২ তরুণ ও এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী ওই তরুনীকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ