ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • কাউখালীতে টিকা দিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৪

    কাউখালীতে টিকা দিতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ: আহত ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কাউখালীতে করোনার টিকা দিতে গিয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করা হয়েছে। গুরুতর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা গেছে, ওই দিন উপজেলা সদরের সরকারী বালক মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের করোনার টিকা প্রদানের কাজ চলছিলো।

    সেখানে টিকা  নিতে যায়  উপজেলার হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের  শিক্ষার্থীদের পিটিয়ে আহত করে সরকারী বালক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরন চন্দ্র রায় জানান, ওই দিন সকালে   শিক্ষার্থীদের  টিকা  প্রদনের  কেন্দ্র হিসাবে নির্ধারিত উপজেলা সদরের বালক মাধ্যমিক বিদ্যালয়ে  তার ছাত্ররা যায়। তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশেই অন্য একটি বিদ্যালয়ের ছাত্রীদের লাইন ছিলো। এ জন্য এক ছাত্র টিকা নিয়ে বের হওয়ার সময় যাতে  ঐ ছাত্রীদের গায়ে কোন ধরনের টাচ না লাগে তা এড়াতে গিয়ে বালক মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রের গায়ে  টাচ লাগে। এ নিয়ে  কথা কাটাকাটির এক পর্যায়ে আমাদের কয়েক ছাত্রকে মারধর করে সরকারি বালক বিদ্যালয়ের ছাত্ররা।

    বিষয়টি  তাদের বিদ্যালয়ের শিক্ষকদের জানালে, পরবর্তী কোন ধরনের সংঘর্ষ এড়াতে ওই বিদ্যালয়ের এক শিক্ষক আমার ছাত্রদের এগিয়ে  দেন। কিন্তু তার পরও বালক বিদ্যালয়ের ছাত্ররা স্থানীয় স্টিমার ঘাট এসে আমার ছাত্রদের উপর হামলা করে। এ সময় হামলায় নবম শ্রেণীর ছাত্র মো. সিয়াম হোসেন, এসএসসি পরীক্ষার্থী সাকিল আহম্মেদ, দশম শ্রেণীর ছাত্র শিবলী হাওলাদার, নবম শ্রেণীল ছাত্র সিফাত হোসেন গুরুতর আহত হয়। কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ঘটনায় ২ হামলাকারীকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।

     

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ