ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • লঞ্চে অগ্নিকান্ডে স্ত্রীর পর চলে গেলেন গনিতের জাহাজ

    লঞ্চে অগ্নিকান্ডে স্ত্রীর পর চলে গেলেন গনিতের জাহাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার ফুলঝুড়ি মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের বিএসসি শিক্ষক বাবু বঙ্কিম চন্দ্র মজুমদার বৃহস্পতিবার দুপুর ২টায় শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন ওই স্কুলের শিক্ষক আব্দুল সালেক।

    তিনি জানান, শিক্ষক দম্পতি অগ্নিদগ্ধ হবার একমাস পরে তার স্ত্রী মারা যান। তিনি ডায়াবেটিসসহ কিডনি রোগে ভুগছিলেন। স্ত্রীকে হারিয়ে তিনি প্রচন্ড মানসিক চাপে ছিলেন। গনিতের জাহাজ হিসেবে পরিচিত মৃত: শিক্ষকের স্ত্রীও বরগুনা গগন মেমরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন। তারা দুজনেই লঞ্চের অগ্নিকান্ডের সময় দগ্ধ হন।

     স্ত্রী মনিকা রানী শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জানুয়ারি রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন। তার স্বামী বরগুনা সদরের ফুলঝুরি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু বঙ্কিম চন্দ্র মজুমদার। তিনিও একই লঞ্চে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ হয়ে মুমূর্ষু অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন । শুক্রবার মৃত শিক্ষকের মরদেহ বরগুনা পৌঁছনোর কথা রয়েছে। স্কুল প্রাঙ্গণে শিক্ষককে শেষ শ্রদ্ধা জানানো হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ