ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  •  আমতলীতে ইউনিয়ন পরিষদে খাবারও পাওয়া যাচ্ছে

     আমতলীতে ইউনিয়ন পরিষদে খাবারও পাওয়া যাচ্ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী উপজেলার আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপনের এক ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ইউনিয়ন বাসী। জানা গেছে, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আঠারগাছিয়া ইউনিয়নে দ্বিতীয় বারের মত চেয়ারম্যান নির্বাচিত হন উপজেলা আওয়ামীলীগের সদস্য মো. রফিকুল ইসলাম রিপন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদ অফিস চলাকালিন সময়ে ইউনিয়নের যে সকল লোক সেবা নিতে আসে তাদের জন্য দুপুরে খবারের ব্যবস্থা করেছেন।

    সরেজমিনে দেখা যায়, শালিস, বিচার, জন্মনিবন্ধন, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্দী ভাতাসহ বিভিন্ন কাজে ইউনিয়ন পরিষদে প্রতিদিন ২শ থেকে ৩শ লোক সেবা নিতে আসে। সেবা নিতে ও বিচার ব্যবস্থা করতে দুপুর তিনটা-চারটা পর্যন্ত সময় হয়ে যায়। তখন সেবা নিতে আসা মানুষগুলো ক্ষুদার্ত হয়ে পড়ে। ক্ষুদার্থ জনসাধারনের ক্ষুদা নিবারনের জন্য চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপনের নিজস্ব অর্থায়নে দুপুরের খাবারের ব্যবস্থা করেছেন।

    সেব নিতে সুফিয়া বেগম (৫০) বলেন মুই আর হুনিণাই  চেয়ারম্যানের ধারে ইউনিয় পরিষদে সালিসিতে আইলে দুপুরে ভাত খাওয়ায়। মুই প্যাট ভইর‌্যা খাইছি। বৃদ্ধ আর্শেদ মোল­ বলেন, মোগো চেয়ারম্যানকে সুখে দুখে কাছে পাই। একটি কাজে ইউনিয়ন পরিষদে আসছি। চেয়ারম্যানরে দেহি যারা সেবা নিতে আসে দুপুর হইয়া যায়, তাদের ভাত খাওয়ায়। এতে দুর দুরান্ত থেকে আসা মানুষরা পেটের ক্ষুদা নিয়ে বাড়ী যেতে হয়না।

    চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন বলেন,  আমার আঠারগাছিয়া ইউনিয়ন পরিষদে ৫০ হাজার মানুষের বসবাস,  ইউনিয়ন পরিষদ হচ্ছে মানুষের সেবা দেয়ার একটি জায়গা, বাকি জীবনটা মানুষের সেবা করে যেতে চাই।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ