ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা বরিশালে রেফকো ফার্মাসিউটিক্যালসে যৌন হয়রানির শিকার নারী শ্রমিককে শাস্তিমূলক বদলির প্রতিবাদে গেট মিটিং  বরিশাল মহানগর পুলিশের মাস্টার প্যারেড মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা  বরিশ‍াল বিভাগের তিন জেলার ক্রীড়া সংস্থার সদস্যদের সাথে আনোয়ারুল হক তারিনের শুভেচ্ছা বিনিময় রাহুলের নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে হাজারও মানুষ, যোগ দিলেন নেহাও বাবুগঞ্জে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, আটক ২ আগৈলঝাড়ায় পোষ্ট মাস্টারের দায়িত্বে পোষ্টম্যান এই আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, অন্য সম্প্রদায়ের লোকজন সম্পৃক্ত হয়ে পরেন: জহির উদ্দিন স্বপন
  • উদ্ধোধন হলেও কার্যক্রম নেই চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে

    উদ্ধোধন হলেও কার্যক্রম নেই চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নীলফামারী জেলার চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র উদ্বোধন করা হলেও জনবলের অভাবে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজার হাজার মানুষ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে ৪ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় চিলাহাটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ সেবা কেন্দ্রটি।

    ডোমার উপজেলা সদর থেকে ২০ কিলোমিটার দূরে কেতকীবাড়ি ও ভোগডাবুরী ইউনিয়নের ৫৫ হাজার মানুষের সেবা প্রদানের জন্য কল্যাণ কেন্দ্রটি স্থাপন করা হয়েছে। নির্মাণ কাজ শেষ হওয়ার এক বছর অতিবাহিত হলেও শুরু হচ্ছে না সেবা প্রদানের কাজ। ঠিকাদার মল্লিক এন্টারপ্রাইজ-আলম বিল্ডার্স জেভি দুটি ভবন নির্মাণ, আসবাবপত্র ও প্রয়োজনীয় সকল যন্ত্রপাতি প্রদান শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।  চিকিৎসকসহ জনবল না আসার কারণে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার রোগীরা। এই দুটি ইউনিয়নের রোগীদের সেবা নিতে ২২ কিলোমিটার পথ অতিক্রম করে যেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এলাকায় আর কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীদের নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষদের।

    চিকিৎসা সেবার অভাবে নিম্ন আয়ের মানুষ রোগীদের নিয়ে পড়েন মহাবিপদে। নিরূপায় হয়ে তাদের ছুটে যেতে হয় গ্রাম্য ধাত্রিদের কাছে। এতে অনেকেই মৃত্যুর মুখে ঢলে পরে। চিলাহাটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি স্থাপনের পর এলাকার মানুষ আশার আলো দেখেন চিকিৎসা সেবা পেতে। কবে কাঙ্ক্ষিত সেবা মিলবে সেই অপেক্ষার দিন গুনছে সব শ্রেণির মানুষ।  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহা আলম  বলেন, ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারী না আসায় কার্যক্রম শুরু হয়নি। তবে জনবল বরাদ্দর জন্য আবেদন করা হয়েছে। জনবল আশামাত্রই মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির কার্যক্রম শুরু করা হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ