ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • পিরোজপুরে যুবলীগ নেতার হাত বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৪

    পিরোজপুরে যুবলীগ নেতার হাত বিচ্ছিন্নের ঘটনায় গ্রেফতার ৪
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানকে কেন্দ্র করে নাদিম শেখ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনার প্রধান আসামীসহ চার জনকে গ্রেফতার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ।

    বুধবার সকালে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মোঃ মাসুদুজ্জামান।

    গ্রেফতারকৃতরা হল পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা গ্রামের মৃত ওহাব আলী শেখ এর পুত্র মোঃ সাইদ শেখ (৪২), মোঃ হাফিজ শেখ (৪০), মোঃ সহিদ শেখ (৪৮), মজিবর শেখ এর পুত্র মোঃ মনির শেখ (৪০)।

    সদর থানা সূত্রে জানা যায়, পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানকে কেন্দ্র করে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনার পরে বিভিন্ন সময় অভিযান পরিচালনা শেষে গতকাল মঙ্গলবার রাতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানা এলাকা থেকে এক গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

    পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ. জা. মোঃ মাসুদুজ্জামান জানান, প্রধান আসামী সাইদের নেতৃত্বে এ হামলা করা হয়েছে। সাইদসহ গ্রেফতারকৃতদের গতকাল রাতে থানায় নিয়ে আসা হয়েছে। আজ সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

    প্রসঙ্গত, গত ১৩ জানুয়ারি বেলা ১১টার দিকে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের উত্তর কদমতলা এলাকায় পিরোজপুরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগদানকে কেন্দ্র করে নাদিম শেখ নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তর কদমতলা এলাকার আব্দুর রহিম শেখের ছেলে মাসুদ শেখ আহত হয়েছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ